শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
  • কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান

    কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান

    কুমিল্লা প্রতিনিধি।।

    কুমিল্লা মহানগর যুবদল নেতা কাউসার হত্যায় জড়িত প্রধান দুই আসামি তৌহিদকে পুলিশ এবং তানজিরকে গ্রেফতার করেছে এসআরবি। সদর উপজেলার নন্দীগ্রাম এলাকার বাসিন্দা তৌহিদ ও তানজীর আপন দুই ভাই। পুলিশ বলছে, ছোট ভাই তৌহিদের বিরুদ্ধে দুই হত্যাসহ ৭ টি মামলা রয়েছে এবং তানজিরের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন।

    শনিবার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। এ সময় এসআরবি কুমিল্লা প্রধান মেজর সাদমান ইবনে আলম উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, পাঁচথুবি এলাকায় গোমতী নদীর উত্তর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল বেদখল নিয়ে দ্বন্দ্বে কাউসারকে হত্যা করা হয়। শুক্রবার মীমাংসায় যাবার আগেই কাউসারকে হত্যার পরিকল্পনা করে তৌহিদ ও তানজির।

    শনিবার দুপুরে নগরীর কাপ্তানবাজারেই যুবদল নেতা কাউসারের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এ সময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ তার জানাযায় অংশগ্রহণ করেন।


    add